নারায়াণগঞ্জ

মাদক ব্যবসার বিরোধী যুবককে এলোপাথারি কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জর ফতুল্লায় মাদক সংক্রান্ত পূর্ব বিরোধের জেলে ইমন (৩৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমাবার (২৩ ফেব্রæয়ারী) রাতে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় সাদেক-বাবুল মিয়ার বাড়ীর সামনে এ ঘটনা ঘটে
নিহত ইমন মাসদাইর গুদারাঘাট এলাকার খৈয়মের ছেলে।
নিহত ইমনের বাবা ওমর খৈয়াম জানান, দীর্ঘ কারাভোগের পর সোমবার রাত সাড়ে সাতটার দিকে জামিনে কারাগার থেকে বেরিয়ে বাসায় আসে ইমন। বাসায় আসার কিছুক্ষণ পর ফেরদৌস মোবাইলে ফোন করে গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় বাবুল মিয়ার বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ফেরদৌস তার পুত্র ইমনকে সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয়, বিল্লালের পুত্র হৃদয় সহ অপর সন্ত্রাসীদের হাতে তুলে দেয়। পরে জাহিদ ও অপর সন্ত্রাসীরা তার ছেলেকে এলোপাতাড়ি ভাবে কোপায়। এ সময় তার ছেলে দৌড়ে পার্শ্ববর্তী সাদেক মিয়ার বাড়ীতে গিয়ে আশ্রয়ের চেস্টা করলে সেখানেও তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। 
এ খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত ইমন কে শহরের খানপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা ইমনকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, হত্যাকারীদের মধ্যে চক্ষু হৃদয়ও আজ কারাগার থেকে জামিনে বের হয়ে আসে। 
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জর অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, দুই পক্ষ মাদক ব্যবসার সাথে জড়িত। দীর্ঘদিন ধরে তদের মধ্যে বিরোধী ছিল। নিহত ইমন মাদক ও ডাকাতির প্রস্তুতির একটি মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর আজ জামিন পেয়েছেন। অন্যদিকে আসামিপক্ষের লোকজনও কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়েছেন।  মাদক সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ইমনকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com